০৭ জুলাই, ২০১৫ ০১:১১
বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি সিলেট জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার অনুষ্ঠিত মাহফিলে সমিতির সদস্যবৃন্দ অংশ নেন।
সংগঠনের সাধারণ সম্পাদক মামুন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে ইফতারপূর্ব দোয়া পরিচালনা করেন সমিতির সভাপতি বদরুদ্দোজা বদর।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ক্রীড়ালেখক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মন্জু, সমিতির সহ-সভাপতি মান্না চৌধুরী, সাবেক সহ-সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সমিতির যুগ্ম সম্পাদক আহবাব মোস্তফা খান, কোষাধ্যক্ষ হাসান মো. শামীম, কার্যনির্বাহী সদস্য রফিকুল ইসলাম কামাল, দৈনিক সমকালের চিত্র সাংবাদিক ইউসুফ আলী, ক্রীড়ালেখক সমিতির সদস্য তুহিন চৌধুরী, মোস্তাফিজ রোমান, মিজান আহমেদ চৌধুরী এবং ক্রীড়া সাংবাদিক মিজানুর রহমান মিজান।
আপনার মন্তব্য