কুলাউড়া প্রতিনিধি

০৭ জুলাই, ২০১৫ ২১:৫৪

কুলাউড়ায় টাস্কফোর্স অভিযানে ৫টি অবৈধ করাতকল সিলগালা

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ৩ ইউনিয়নে টাস্কফোর্স অভিযানে ৫টি অবৈধ করাতকল সিলগালা করা হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল হাসানের নেতৃত্বে বনবিভাগ ও বিজিবি অবৈধ করাতকলের বিরুদ্ধে এ অভিযান চালায়।

টাস্কফোর্স সুত্র জানায়, উপজেলার হাজীপুর ইউনিয়নের পীরেরবাজারের হতে এবং শরীফপুর ইউনিয়নের মানগাঁও থেকে তজমুল আলীর ২টি করাতকল, হাজীপুর ইউনিয়নের পীরেরবাজার থেকে লুৎফুন নাহারের ১টি করাতকল এবং কাদিপুর ইউনিয়নের ছকাপন বাজার থেকে চেরাগ আলীর ১টি ও কিয়াতলা থেকে সোনাহর আলীর ১টিসহ মোট ৫টি লাইসেন্সবিহীন করাতকল সিলগালা করা হয়।

কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল হাসান টাস্কফোর্স অভিযানের সত্যতা নিশ্চিত করেনে।

আপনার মন্তব্য

আলোচিত