০৮ জুলাই, ২০১৫ ১৯:৩৮
মৌলভীবাজারের বড়লেখায় হোসেন আহমদ (২১) নামের এক যুবকের ভাসমান লাশ পুকুরে থেকে উদ্ধার করা হয়েছে। সে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউপির সুজাউল হরিনগর গ্রামের মৃত ছমির উদ্দিন কালার পুত্র।
পুলিশ হোসেন আহমদের লাশ পাশের বাড়ির নাজিম উদ্দিনের পুকুর থেকে ভাসমান অবস্থায় বুধবার দুপুরে উদ্ধার করে। লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
থানা পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউপির মৃত ছমির উদ্দিন কালার পুত্র হোসেন আহমদ মঙ্গলবার রাত সাড়ে ১১ টায় স্থানীয় বাজারে যাবার কথা বলে ঘর থেকে বের হয়। কিন্তু ভোর রাত পর্যন্ত সে বাড়ি ফেরেনি। অনেক খোঁজা খোঁজির পর বুধবার সকালে পরিবারের লোকজন পাশের বাড়ির নাজিম উদ্দিনের পুকুরে তার ভাসমান লাশ দেখতে পায়। ধারানা করা হচ্ছে নাজিম উদ্দিনের পুকুর পাড়ের নারিকেল গাছে নারিকেল পাড়তে গিয়ে সে অসাবধানতা বসত পুকুরে পড়ে গেলে ঘটনাস্থলে সে মৃত্যুবরণ করে।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আপনার মন্তব্য