০৮ জুলাই, ২০১৫ ২০:৫৬
আভ্যন্তরীন বিরোধকে কেন্দ্র করে সিলেট সার্কিট হাউসে তান্ডব চালিয়েছে জাতীয় পার্টির নেতাকর্মীরা। বুধবার ইফতারের পর সার্কিট হাউসের সামনে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রুপ। এতে গুলি বিনিময়ের ঘটনাও ঘটে। এসময় অন্তত ২০ জন আহত হন। পুলিশ ১৮ জনকে আটক করেছে।
সংঘর্ষের সময় জাতীয় পার্টির কর্মীরা সার্কিট হাউসে ব্যাপক ভাংচুর চালায়। তারা সার্কিট হাউসের গ্লাস-ফুলের টব ভেঙ্গে ফেলে।
সংঘর্ষের খবর পেয়ে কতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, সিলেটে জাতীয় পার্টির মধ্যে বেশ কিছুদিন ধরেই বিরোধ চলে আসছিলো। বিবাদমান দুই গ্রুপ আজ পৃথক ইফতর মাহফিলের আয়ােজন করে। ইফতার মাহিফল শেষে সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহিয়া চৌধুরী ও জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সিদ্দিকীর নেতৃত্ত্বাধিন দুই গ্রুপের নেতাকর্মীরা সিলেট সার্কিট হাউসে অবস্থানরত কেন্দ্রীয় মহাসচিব জিয়াউদ্দিন বাবলুর সাথে দেখা করতে যান। এসময় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সিলেট সার্কিট হাউসের কর্মচারীরা জানান, সংঘর্ষের সময় দুইপক্ষের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এসময় সংঘাতকারীরা সার্কিট হাউসে ব্যাপক ভাংচুর চালায়।
ঘটনাস্থল থেকে সিলেট কতোয়ালি থানার ওসি সোহেল আহমদ জানান, দুই পক্ষের গুলি বিনিময়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। পুলিশ ১৮ জনকে আটক করেছে।
কতোয়লি থানার সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ২২ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে।
আপনার মন্তব্য