১১ জুলাই, ২০১৫ ১৬:০৯
আজ ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের পক্ষ থেকে এক র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
''দুটি হলে আর নয় একটি হলে ভাল হয়'' এই শ্লোগানকে সামনে নিয়ে র্যালিটি দক্ষিণ সুনামগঞ্জের শান্তিগঞ্জ বাজার ও বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কমপ্লেক্স এর সামনে এসে শেষ হয়।
পরে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তারা দেশের বিশাল জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করার প্রত্যয় ব্যক্ত করেন এবং জনসংখ্যা বৃদ্ধির কুফল সম্পর্কে জনগণকে আরও সচেতন করতে অঙ্গীকার বদ্ধ হন।
উক্ত র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জের সম্মানিত উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ্ব আবুল কালাম, থানা নির্বাহী কর্মকর্তা এনায়েত হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জনাব মজিদুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব চৌধুরী রাগীব মুস্তফা ও উপজেলা শিক্ষা অফিসার পরিমল সিনহা।
এছাড়া আওয়ামীলীগ ও তার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মীসহ এলাকার স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য