১১ জুলাই, ২০১৫ ২১:২৪
সিলেটে স্মৃতিসৌধ নির্মানের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ অভিজান অব্যাহত রেখেছে শিশু কিশোর মেলা। শনিবার দিনভর কোর্ট পয়েন্টে থেকে জিন্দাবাজার এলাকায় গনস্বাক্ষর সংগ্রহ করে শিশু কিশোর মেলার কর্মীরা।
সংগৃহিত গণস্বাক্ষর নিয়ে আগামী ২৮ জুলাই সিলেটে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হবে বলে জানিয়েছেন সংগঠকরা। ১৫ হাজার স্মারকলিপি সংগ্রহের লক্ষ্য নিয়ে তারা নগরী পাড়ায়-মহল্লা, অফিস-আদালতে, দোকানপাটে স্বাক্ষর সংগ্রহ পরিচালনা করছে।
প্রচন্ড তাপদাহের মধ্যে শিশু কিশোর মেলার সদস্যরা সাধারণ মানুষকে স্বাক্ষর দিতে আহবান করলে সাধারন মানুষ স্বাক্ষর দিয়ে দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন।
এসময় শিশু কিশোর মেলার সংগঠকদের আহবানে সবাই আন্দোলনের তহবিলে অর্থ দিয়েও সহযোগিতা করেন।
গণ স্বাক্ষর সংগ্রহ অভিযানে উপস্থিত ছিলেন শিশু কিশোর মেলা সিলেট জেলার সংগঠক রুবাইয়াৎ আহমেদ, লিপন আহমেদ, সাদিয়া নোশিন তাসনিম, পলাশ কান্ত দাশ, তৌহিদুজ্জামান জুয়েল, নিশাত কর সানি, পিংকি চন্দ, ইয়াছিন আলী ইমন, স্মৃতি রাণী মুদি,ইমরান সোহান প্রমুখ স্বাক্ষর সংগ্রহের সময় উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য