সিলেটটুডে ডেস্ক

১১ জুলাই, ২০১৫ ২১:৪৩

ছাত্রদল নেতা জামালের বাসায় পুলিশের অভিযান

ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি ও জেলা শাখার সাবেক সহ সভাপতি আবদুল আহাদ খান জামালের বাসায় হানা দিয়েছে পুলিশ।

তাকে গ্রেফতার করতে শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ মিরাবাজারস্থ তার বাসায় অভিযান চালায়। তবে তাকে না পেয়ে ফিরে আসে পুলিশ।

প্রসঙ্গত, বিগত সরকার বিরোধী আন্দোলনের সময় ছাত্রদল নেতা আবদুল আহাদ খান জামালের বিরুদ্ধে নাশকতার অভিযোগে পুলিশ বাদি হয়ে কয়েকটি মামলা দায়ের করে।

আপনার মন্তব্য

আলোচিত