হবিগঞ্জ প্রতিনিধি

১২ জুলাই, ২০১৫ ১৬:৪৮

নবীগঞ্জে অগ্নিকান্ডে ঘর ভস্মিভূত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পুরানগাঁও এলাকায় অগ্নিকান্ডে একটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১১ জুন) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

শনিবার রাত ১২টায় নবীগঞ্জের পুরানগাঁও এলাকায় মোস্তফা মিয়ার বাড়িতে বিদ্যুতের সর্ট শার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের শিখা চারদিকে ছড়িয়ে পড়লে ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে আসবাবপত্রসহ প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেন এলাকাবাসী। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মানিকুজ্জামানের নেতৃত্বে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।

ফায়ার সার্ভিসের লিডার মহিত বখত চৌধুরী জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপনের কাজ চলছে।

আপনার মন্তব্য

আলোচিত