নিজস্ব প্রতিবেদক

১২ জুলাই, ২০১৫ ১৭:২০

শিশু রাজনের খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন, আসামীদের ৭দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

শিশু শেখ সামিউল আলম রাজনের খুনিদের ফাঁসির দাবিতে মানবন্ধন করেছে এলাকাবাসী। রোববার দুপুরে রাজনের বাসার সামনে এলাকাবাসী মানবন্ধন করে। এতে শতাধিক নারী পুরুষ ও শিশু অংশ নিয়ে রাজনের খুনিদের ফাঁসি দাবি করে।

এদিকে, এ ঘটনায় গ্রেফতারকৃত আসামি মুহিত আলমকে আজ আদালতে আজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

রোববার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা মহানগরীর জালালাবাদ থানার ওসি (তদন্ত) আলমগীর হোসেন আসামিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (২য়) আদালতে হাজির করে এই রিমান্ড আবেদন করেন।

নিহত রাজন কুমারগাঁও বাসস্টেশন সংলগ্ন সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের বাদেআলী গ্রামের মাইক্রোবাস চালক শেখ আজিজুর রহমানের ছেলে।

মামলায় গ্রেফতার হওয়া মুহিত আলম ছাড়াও অন্য আসামিরা হলেন তার ভাই কামরুল ইসলাম, সহযোগী আলী হায়দার ওরফে আলী ও চৌকিদার ময়না মিয়া ওরফে বড় ময়না।

রাজনকে নির্যাতনের সময় নিজেরাই সে বিভৎসতার ভিডিওচিত্র ধারণ করে ই্ন্টারনেটে ছড়িয়ে দেয়। ভিডিওচিত্রটি নিয়ে দেশজুড়ে চলছে ব্যাপক তোলপাড় চলছে।

রোববার দুপুরে রাজনের বাড়ির সামনে মানববন্ধনে অংশ নেওয়া নারী পুরুষদের কণ্ঠে ছিলো ঘাতকদের প্রতি ঘৃণা ও নিহত শিশুটির প্রতি সমেবদনা। রাজনের হত্যার বিচার দাবি সম্বলিত পোষ্টার হাতে নিয়ে মানববন্ধনে অংশ নেন তারা।

আপনার মন্তব্য

আলোচিত