১২ জুলাই, ২০১৫ ২২:৫৫
দিরাইয়ের শ্যামারচর এলাকার দৌলতপুর থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার করেছে পুলিশ । সে শাল্লা উপজেলার নাছিরপুর গ্রামের ছাত্তার পাগলার ছেলে হাবিব রেজা (৪৫)।
দিরাই থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দৌলতপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।
দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বায়েছ আলম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, শাল্লা উপজেলার রাহুতলা গ্রামের মাহমুদ আলীর মেয়ে রাজকিনা বেগম হত্যা মামলার প্রধান আসামী হাবিব রেজা।
আপনার মন্তব্য