১৩ জুলাই, ২০১৫ ০১:২৮
নগরীর জিন্দাবাজারস্থ ব্লু ওয়ার্টার শপিং সিটির সামনে থেকে ছিনাতাইকারী সন্দেহে শিশুসহ এক নারীকে আটক করেছে পুলিশ। রোববার রাত ১১ টার দিকে নাজমিন বেগম (২৫) নামের এই নারীকে ১০/১২ বছরের এক শিশু কন্যাসহ আটক করা হয়।
পুলিশ জানায়, এই নারীর আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে আটক করা হয়েছে। তাকে ছিনতাইকারী বলে মনে হয়েছে বলে জহানায় পুলিশ।
আটক নাসিমা নগরীর খুলিয়াপাড়ার বাসিন্দা রিয়াজ মিয়ার স্ত্রী।
নাসিমাকে আটককারী কতোয়ালি থানার উপ পরিদর্শক লতিফ জানান, নাসিমাকে কতোয়ালি থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আপনার মন্তব্য