হবিগঞ্জ প্রতিনিধি

১৩ জুলাই, ২০১৫ ১৯:২৪

বানিয়াচংয়ে গাঁজাসহ ব্যবসায়ী আটক

বানিয়াচং-হবিগঞ্জ সড়কের কালারডোবা নামক স্থানে সিএনজি গাড়িতে অভিযান চালিয়ে মইনুল ইসলাম(২২)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি। সে বানিয়াচং উপজেলার ৯নং পুকড়া ইউনিয়নের মৃত আব্দুল নুরের পুত্র।

গতকাল রবিবার সন্ধ্যা পর ডিবির এসআই সুদীপ রায়ের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করেন। এ সময় তার অন্য সহযোগীরা পানিতে লাফ দিয়ে পালিয়ে যায়। 

ডিবির কর্তৃপক্ষ ঘটনার আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত