উত্তম কাব্য

১৪ জুলাই, ২০১৫ ০৪:১৪

অনাথ শিশুদের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ করল প্রত্যাশা পরিবার

সিলেট নগরীর স্পাইসি রেস্টুরেন্টে অনাথ শিশুদের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ এবং ইফতার মাহফিলের আয়োজন করেছে সামাজিক সংগঠন প্রত্যাশা পরিবার। গতকাল ১৩ জুলাই, সোমবার প্রায় ৬০ জন অনাথ শিশুদের মধ্যে ঈদের নতুন কাপড় বিতরণ করে প্রত্যাশা পরিবার।

সোমবার বিকাল ৩ ঘটিকার দিলে মূল অনুষ্ঠান শুরু হয় পবিত্র কুরআন তেলায়াত ও হামদ-নাত প্রতিযোগিতার মধ্য দিয়ে। এতে উপস্থিত ছিলেন প্রত্যাশা'র প্রতিষ্ঠাতা সভাপতি ও পরিচালক মোঃ মিজানুর রহমান নিয়ন, অর্থ সম্পাদক আহমেদ মূসা, ফটো সাংবাদিক আরিফুল হক, বিশিষ্ট সমাজ সেবক জসীম উদ্দিন ভূইঁয়া। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রত্যাশা'র নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক ওয়াছিমুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক শিপু আহমেদ, সহ সভাপতি আব্দুল মোহায়মিন জাহান, প্রচার সম্পাদক মাশেদুল হক মাহের, সদস্য প্রতিনিধি এমাদুল ইসলাম, সিনিয়র সদস্য রফি, শারমিন পিয়া প্রমুখ।

সংগঠনের সভাপতি মো: মিজানুর রহমান মিজান সিলেটটুডে টুয়েন্টিফোরকে কে জানান, দেড় বছর পূর্ণ হল প্রত্যাশা পরিবার এর। ছোট এই সংগঠনটি এর আগে ভালবাসা দিবসে দুস্থদের মধ্যে খাবার ও কাপড় বিতরণ সহ নানা ধরণের সামাজিক কার্যক্রম চালিয়ে আসছে। আমাদের প্রত্যাশা 'প্রত্যাশা পরিবার' সামাজিক কার্যক্রম ধারাবাহিক ভাবে চালিয়ে যাবে।

 

আপনার মন্তব্য

আলোচিত