নিজস্ব প্রতিবেদক

১৪ জুলাই, ২০১৫ ১২:১৩

রাজনের খুনিদের বিশেষ ট্রাইব্যুনালে বিচারের আশ্বাস ডিসির, ঘাতক মুহিতের শ্যালকও রিমান্ডে

শিশু সামিউল আলম রাজন হত্যর ঘটনায় বিশেষ ট্রাইবুন্যাল গঠন করে বিচারের আশ্বাস দিয়েছন সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন। আজ সকালে কান্দিগাওয়ে রাজনের বাড়ি পরিদর্শনে গিয়ে এ আশ্বাস দেন ডিসি। এসময় সিলেটের পুলিশ কমিশনার কামরুল আহসানসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে, রাজন হত্যা মামলায় গ্রেফতার হওয়া আরেক আসামী ইসমাইল হোসেন আবুলসের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ সকালে সিলেট মহানগর ২য় হাকিম আদালতের বিচারক ফারহানা ইয়াসমিন ইসমাইলের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ইসমাইল ঘাতক মুহিত আলমের শ্যালক।

রাজন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা আলমগীর হোসেন জানান, আদালতে ৭ দিনের রিমান্ড প্রার্থনা করলে ৫ দিনের মঞ্জুর করেন।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসক জয়নাল আবেদীন, মহানগর পুলিশ কমিশনার কামরুল আহসানসহ উর্ধতন পুলিশ কর্মকর্তা রাজনের বাড়িতে যান। তারা রাজনের বাবা-মাকে সন্ত্বনা দেন ও বিচারের আশ্বাস প্রদান করেন। এসময় জেলা প্রশাসক রাজনের বাবার হাতে ২০ হাজার টাকার চেক তুলে দেন।

জেলা প্রশাসক জয়নাল আবেদীন বলেন, রাজন হত্যা মামলাকে চাঞ্চল্যকর মামলা হিসেবে অভিহিত করা হবে। পরবর্তী আইনশৃঙ্থলা কমিটির বৈঠকেই এই মামলাটি চাঞ্চল্যকর মামলার তালিকাভূক্ত করা হবে। এছাড়া বিশেষ ট্রাইব্যুনাল করে এই মামলার বিচার কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত