১৪ জুলাই, ২০১৫ ১৫:১০
পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে হবিগঞ্জ পৌরসভায় বিতরন করা হচ্ছে ভিজিএফের চাল। আজ মঙ্গলবার হবিগঞ্জ পৌর এলাকার ৫ টি কেন্দ্রে ভিজিএফ চাল বিতরন কর্মসুচী উদ্বোধন করেন হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির।
হবিগঞ্জ পৌরসভার যে সকল কেন্দ্রে চাল বিতরন করা হয় সেগুলো হলো উমেদনগর পৌর উচ্চ বিদ্যালয়, সওদাগর কৃষ্ণধন সরকারী প্রাথমিক বিদ্যালয়, নিরদাময়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়, পিটিআই ও শিরিষতলা। প্রতিটি কেন্দ্রে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচীর উদ্বোধন করেন এডভোকেট মোঃ আবু জাহির এমপি।
তিনি বলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরিদ্র মানুষের মুখে খাবার তুলে না দিয়ে নিজে খাবার গ্রহণ করেন না। জননেত্রী শেখ হাসিনার সরকার দরিদ্র মানুষের কল্যানে যে উদ্যোগ গ্রহণ করে আসছেন তা অন্য কোন সরকারের আমলে হয়নি।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা বয়স্কভাতা, বিধবা, স্বামী পরিত্যাক্তা দরিদ্র নারী ও নারীদের মাতৃকালীন ভাতাসহ বিভিন্ন সুযোগ সুবিধা সৃষ্টি করেছেন। এডভোকেট মোঃ আবু জাহির বলেন জননেত্রী শেখ হাসিনার সরকার আসন্ন পবিত্র ঈদে দরিদ্র জনগনকে যাতে চালের অভাবে কষ্ট করতে না হয় সে জন্য ভিজিএফের চাল বরাদ্দ করেছে।
তিনি আরো বলেন, দরিদ্র বান্ধব হওয়ার কারনেই সাধারন মানুষ বার বার ভোট দিয়ে আওয়ামীলীগকে নির্বাচিত করে।
ভিজিএফের চাল বিতরনকালে আরো উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র পিয়ারা বেগম, কাউন্সিলর মোঃ আবুল হাসিম, মোঃ জাহিরউদ্দিন, দিলীপ দাস, মোহাম্মদ জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, শেখ নুর হোসেন, মোঃ আলমগীর, পৌরসভার সচিব মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী, হবিগঞ্জ পৌরকর্মচারী সংসদের সভাপতি সিদ্ধার্থ বিশ্বাস ও সাধারন সম্পাদক মহিবুর রহমান দুলনসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
কর্মসূচীতে হবিগঞ্জ পৌরএলাকার ৪ হাজার ৬ শ ২১ জন কার্ডধারী দরিদ্র নাগরিককে মাথাপিছু ১০ কেজি করে চাল দেয়া হয়।
আপনার মন্তব্য