১৪ জুলাই, ২০১৫ ২০:২২
বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিষ্ট ফোরামের সিলেট জেলা শাখার আহ্বায়ক তাসমীহ্ বিনতে স্বর্ণার সভাপতিত্বে ও সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি আফজাল হোসেইন সোহেলের পরিচালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিষ্ট ফোরাম সিলেট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক এ. কে. টুটুল, সংগঠনের সদস্য কাওসার আহমদ, রুবেল আহমদ, জাহাঙ্গীর আলম, সদস্য সচিব মোঃ নুরুল হুদা, সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আকিরুল ইসলাম চৌধুরী জিসান, সহ সাংগঠনিক সম্পাদক আ.খ.ম. লোকমান, সাংস্কৃতিক সম্পাদক মাইন উদ্দিন আহমদ, সদস্য গৌছ উদ্দিন মোহাম্মদ জুবায়ের, শামীম আহমদ, রোটাঃ এহসানুল হক দিদার।
এছাড়াও উপস্থিত ছিলেন, নুরুজ্জামান, মুনিম, বিকল্প, ফাহিম, শাওন, সুমন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা রাজনকে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন এবং উপযুক্ত শাস্তি না হলে অনথ্যায় কঠোর কর্মসূচি দেওয়া হবে। বক্তারা অবিলম্বে রাজন হত্যাকারী মূল্য আসামী কামরুল ইসলামকে দ্রুত দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তির দাবী করেন।
মানববন্ধন পরবর্তী এক প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে জিন্দাবাজার প্রদক্ষিণ করে আবার শহীদ মিনারে শেষ হয়।
আপনার মন্তব্য