নিজস্ব প্রতিবেদক

১৪ জুলাই, ২০১৫ ২১:৪৯

সেই মায়ের ছয় সন্তানের তিন জন মারা গেছে, বাকী ৩ জনের অবস্থাও আশঙ্কাজনক

সিলেটে এক সাথে একই মায়ের গর্ভে জন্ম নেওয়া ছয় সন্তানের তিন জন মারা গেছে। মঙ্গলবার রাত ৯ টার দিকে ওসমানী হাসপাতালে ৩ শিশু মারা যায়। বাকী ৩ শিশুর অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় ওসমানী হাসপাতালে হাছনা বেগমের গর্ভে এই শিশুদের জন্ম হয়।

ওসমানী হাসপাতালের উপ পরিচালক ডা. আব্দুস সালাম বলেন, ভূমিষ্ট ছয় শিশুই অপরিপক্ক। একটি শিশু জন্ম হতে সাধারণ ৪০ থেকে ৫২ সপ্তাহ সময় প্রয়োজন। কিন্তু এই শিশুগুলো ২৬ সপ্তাহেই ভূমিষ্ট হয়ে গেছে।

তিনি বলেন, একটি নবজাতকের স্বাভাবিক ওজন ২ থেকে আড়াই কেজি। নবজাতকের ওজন এক কেজির কম হলে তাদের বাঁচানো অসম্ভব হয়ে পড়ে। কিন্তু হাছনা বেগমের ৬ সন্তানের ওজন মাত্র ৭০০ গ্রাম করে। এদের অঙ্গপ্রত্যঙ্গও ভালোভাবে গড়ে উঠে নি।

এ কারনে ৩ শিশু মারা গেছে। বাকীদের বাঁচানোও প্রায় অসম্ভব।

শিশুদের মা হাসনা বেগমের বাড়ি সিলেট জেলার কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নে। তার স্বামীর নাম জামাল উদ্দিন। মঙ্গলবার দুপুরে অস্ত্রপচার ছাড়াই ৬ সন্তানের জন্ম দেন হাছনা।

আপনার মন্তব্য

আলোচিত