১৪ জুলাই, ২০১৫ ২২:৩৯
রাজন হত্যা মামলার আসামী, মার্কেটের দারোয়ান ময়নাকে রাত সাড়ে ১০ টায় টুকেরবাজার থেকে গ্রেফতার করেছে পুলিশ
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সিলেটের টুকের বাজার এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জালালাবাদ থানার ওসি আক্তার হোসেন জানিয়েছেন।
১৩ বছরের রাজনকে হত্যার ঘটনায় যে চারজনকে আসামি করে পুলিশ মামলা করেছে, তার মধ্যে ময়না (৪৫) রয়েছেন। তিনি কুমারগাঁও এলাকায় বড় ময়না নামে পরিচিত।
নিহত রাজনের মামা ওমর ফারুক সাংবাদিকদের বলেছিলেন, ময়না চৌকিদারের চরিত্র নিয়ে অনেক অভিযোগ রয়েছে। সে ছোট ছেলেদের সঙ্গে খারাপ কাজ করে।
ময়নার প্রস্তাবে রাজি না হওয়ায় চুরির অপবাদ দিয়ে রাজনকে পেটানো হয় বলে তার দাবি। এই হত্যাকাণ্ডের আসামিদের মধ্যে আলী হায়দার ওরফে আলী (৩৪) এখনও পলাতক।
আপনার মন্তব্য