হবিগঞ্জ প্রতিনিধি

১৫ জুলাই, ২০১৫ ১৩:৫৭

আজমিরীগঞ্জে বজ্রপাতে নিহত ৪ আহত ২

হবিগঞ্জের আজমিরীগঞ্জে খেয়া পারাপারের সময় বজ্রপাতে চারজন নিহত ও দুইজন আহত হয়েছেন।

বুধবার দুপুর ১২টায় উপজেলা সদরের বিরাট গ্রামের নিকট এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বিরাট গ্রামের মুছা মিয়া (৫০), প্রিতিশ সূত্রধর (৩০), অনজিত্ সূত্রধর (৪৫) ও নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলার টাকুয়া গ্রামের প্রসেন সূত্রধর (২২)।

আজমিরীগঞ্জ থানার ওসি তৈমুর বখ্ত চৌধুরী জানান, দুপুরে বিরাট গ্রামের নিকট পুরাতন কুশিয়ারা নদীতে একটি ডিঙ্গি নৌকাযোগে তারা খেয়া পারাপার হচ্ছিল।

এ সময় হঠাত বিকট শব্দে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যায়।

খবর পেয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে তাদের স্বজনরা এসে মৃতদেহগুলো নিয়ে যায়। বজ্রপাতে নৌকায় থাকা বিরাট গ্রামের সোহেল রায় (২০) ও মোহন মিয়া গুরুতর আহত হন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত