১৫ জুলাই, ২০১৫ ১৫:০০
চৌকিদার ময়না মিয়াকে আদালতে নেয় হচ্ছে
শিশু রাজন হত্যার আসামি গ্রেফতারকৃত চৌকিদার ময়নাকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাহেদ আলীর আদালতে হাজির করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামী ময়নাকে পুলিশ ১০ দিনের রিমান্ড চাইলে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে দুপুরে কুমরগাও থেকে রাজন হত্যা মামলার আরেক আসামী দুলালকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
উল্লেখ্য, গত বুধবার (৮ জুলাই) কুমারগাওতে শিশু রাজনকে নির্যাতনের পর হত্যা করা হয়। খুনিরা হত্যার দৃশ্য ভিডিও করে এবং সে ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে দেশব্যাপি ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।
আপনার মন্তব্য