নিজস্ব প্রতিবেদক

১৫ জুলাই, ২০১৫ ১৮:৪৮

রাজন হত্যা মামলা ডিবিতে স্থানান্তর

শিশু সামিউল আল রাজন হত্যা মামলা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তে স্থানন্তর করা হচ্ছে। বুধবার দুপুর ৩টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার কামরুল আহসান মামলাটি ডিবি পুলিশে স্থানান্তরের নির্দেশ দেন।

মামলাটি তদন্তের দায়িত্ব পেয়েছেন ডিবি’র পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) সুরঞ্জিত তালুকদার।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রহমত উল্যাহ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, সব প্রক্রিয়া শেষ করে মামলাটি শিগগিরি ডিবিতে স্থানান্তর করা হবে। বর্তমানে জালালাবাদ থানা পুলিশ মামলাটি তদন্ত করছে।

আপনার মন্তব্য

আলোচিত