১৫ জুলাই, ২০১৫ ২০:৪৭
নিহত রাজনের পরিবারের প্রতি সমবেদনা জানাল সিলেট জেলা প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি।
রাজনের পরিবারের খোঁজ খবর নিতে আজ বুধবার রাজনের বাড়িতে যান সিলেট জেলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি জেসমিন সুলতানা, সাধারণ সম্পাদক প্রমথেশ দত্ত, কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নুরুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি নিকেতন দাস, সহ সম্পাদক বুরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম, বিমল চন্দ্র দাস, নাসির মাহমুদ, পিটিআই কম্পিউটার অপারেটর সৈয়দ মোঃ আলী কবির, মোঃ মুছব্বির, মোঃ আব্দুল মোতালিব প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ নিহত রাজনের বাবা-মা’র সাথে কিছুক্ষণ সময় অতিবাহিত করেন এবং শান্তনা দেন। নেতৃবৃন্দ অবিলম্বে রাজন হত্যাকারীদের বিচারের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা এবং হত্যাকারীদের দ্রুত বিচারের মাধ্যমে জনগণের ইচ্ছা আখাঙ্খার বাস্তবায়ন করার দাবী জানান। নেতৃবৃন্দ রাজনের পিতার চিকিৎসার জন্য আর্থিক সাহায্য করেন এবং নিহত রাজনের কবর জিয়ারত করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আপনার মন্তব্য