২৭ অক্টোবর, ২০১৮ ২১:০৪
বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও খন্দকার মালিক ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার আব্দুল মুক্তাদিরের মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে সিলেট মদন মোহন কলেজ ছাত্রদল। শনিবার (২৭ অক্টোবর) দুপুরে নগরীতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর ছাত্রদলের সাবেক গণ-সংযোগ সম্পাদক ও মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল নেতা জহিরুল ইসলাম আলাল‘র সভাপতিত্বে ও কলেজ ছাত্রদল নেতা হানিফ আহমদের পরিচালনায় বিক্ষোভ পরবর্তী পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, কলেজ ছাত্রদল নেতা জুনেদ আহমদ, রুবেল নুর, আসাদুজ্জামান, সুয়েব খান, সাব্বির আহমদ, তপন আহমদ, সবুজ আহমদ, রিপন আহমদ, বেলাল মুল্লাহ, রাজিব আহমদ, বায়েজিদ নুর, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সদস্য আরমান আহমদ রিয়ান, রাসেদ আহমদ, রুলেল আহমদ, সাহেদ খান, ফাহিম আহমদ, আলী হায়দার, সাদ্দাম আহমদ, মনিরাজ, তানিম আহমদ, রাজন আহমদ, মুন্না আহমদ, হিমেল আহমদ, রুকন আহমদ, টিংকু, বাবুল আহমদ, শাহীন আহমদ, নুর ইসলাম প্রমুখ।
বিক্ষোভ মিছিল ও পথসভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও প্রকৃত গণতন্ত্রে বিশ্বাসী নয়। দেশের মানুষের গণতন্ত্র হরণ করাই ওদের আসল কাজ। বর্তমান সরকার রাজনৈতিক প্রতিহিংসায় একের পর এক বিএনপির শীর্ষ নেতাকে গ্রেপ্তার করছে। খন্দকার আব্দুল মুক্তাদিরকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে সরকার ফ্যাসিবাদীর মুখোশ উন্মোচন করেছে।
বক্তারা অনতিবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারপারসন মজলুম জননেতা তারেক রহমানের ফরমায়েশি রায় বাতিল এবং খন্দকার আব্দুল মুক্তাদিরসহ গ্রেপ্তারকৃত সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান এবং আগামী দিনে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতৃত্বে মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল সকল গণতান্ত্রীক আন্দোলন সংগ্রামে উপস্থিত থাকার আহবান জানান।
আপনার মন্তব্য