বড়লেখা প্রতিনিধি

২৭ অক্টোবর, ২০১৮ ২২:৪৭

বড়লেখার উত্তর শাহবাজপুরে কৃষক লীগের সম্মেলন অনুষ্ঠিত

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুরে আওয়ামী লীগের সহযোগি সংগঠন কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ অক্টোবর) রাতে উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহমদ জুবায়ের লিটন।

এতে উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল লতিফের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক জাহিদ আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি ছাড়াও অন্যদের মাঝে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক সোনাহর আলী, যুগ্ম সচিব আব্দুল হক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি রফিক উদ্দিন আহমদ, ইউপি সদস্য সেলিম আহমদ খান, ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কটই মিয়া, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলেমান আহমদ, ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মতিউর রহমান জাকের প্রমুখ।

সভায় অন্যান্যদের মাঝে ইউনিয়ন আওয়ামী লীগের জনশক্তি বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, ইউপি সদস্য মাসুক উদ্দিন, যুবলীগ নেতা খসরুল আমীন ও দুলাল আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে কাউন্সিল অধিবেশনে সিরাজ উদ্দিনকে সভাপতি, আবুল কালামকে সাধারণ সম্পাদক ও সাজ্জাদুর রহমান সোহাগ, নূর আহমদ, খলিলুর রহমান, আব্দুল আউয়াল, চেরাগ আলীকে সহ-সভাপতি এবং আবুল হোসেনকে যুগ্ম সাধারণ সম্পাদক করে ইউনিয়ন কৃষক লীগের কমিটি গঠন করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত