নিজস্ব প্রতিবেদক

২৮ অক্টোবর, ২০১৮ ১৬:৫৫

এনজিও ব্যক্তিত্ব যেহীন আহমদ আর নেই

উন্নয়ন সহযোগী সংস্থা ফ্রেন্ডস্ ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক যেহীন আহমদ আর নেই। রবিবার সকাল পৌণে ৭ টায় রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

যেহিন আহমদ দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। চেকআপের জন্য ঢাকায় যান। সেখানে হঠাৎ নিউমোনিয়ায় আক্রান্ত হলে তাকে হাসপাতালে নেয়া হয়। পরে তাকে লাইফ সাপোর্টে নেন চিকিৎসকরা। লাইফ সাপোর্টেই তিনি মৃত্যুবরণ করেন।

তাঁর ভাগনা ডা. নজমুস সাকীব জানান, মরহুমের মরদেহ রবিবার বিকালে সিলেট আনা হবে। পরে সোমবার বাদ জোহর হযরত শাহজালাল (র.) মাজার মসজিদে যেহীন আহমদের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, ব্যক্তিগত জীবনে অকৃতদার যেহিন আহমদ ১৯৭৯ সালে এফআইভিডিবি প্রতিষ্ঠা করেন। এফআইভিডিবি'র মাধ্যমে দেশের এনজিও খাতের এক সফল ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন যেহিন আহমদ।

আপনার মন্তব্য

আলোচিত