ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি

২৮ অক্টোবর, ২০১৮ ২০:৫৮

ফেঞ্চুগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের নবনির্মিত ভবনের উদ্বোধন

সিলেটের ফেঞ্চুগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশর অফিসের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। রোববার (২৮ অক্টোবর) সকালে ৯টার সময় সিলেট (৩) আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী এ নব নির্মিত ভবনটির উদ্বোধন করেন।

পরে সেখানে ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সঞ্চিতা কর্মকারের সভাপতিত্বে ও প্রকৌশল অফিসের প্রকৌশলী আজাদ কাজীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেন, বর্তমান সরকার একটি উন্নয়নমুখি সরকার, বর্তমান সরকার মানুষের সেবায় কাজ করে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় ফেঞ্চুগঞ্জ উপজেলায় পুরাতন ভবনের স্থলে নতুন ভবন নির্মাণ করা হয়েছে। উপজেলায় নির্মিত হচ্ছে উপজেলা কমপ্লেক্স।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, ফেঞ্চুগঞ্জ কৃষি অফিসার হাবিবুর রহমান ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ইউএইচও) শফিকুল আলম।

এসময় আরো উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পল্লিবিদ্যুৎ অফিসের এজিএম মহিউদ্দিন, উপজেলা এলজিইডি সহকারী প্রকৌশলী ওয়াজিবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুব্রত কর, ফেঞ্চুগঞ্জ ঘিলাছড় ইউনিয়নের চেয়ারম্যান আবুল লেইছ চৌধুরী, আওয়ামীলীগ নেতা খসরুজ্জামান।

অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা কর্মচারী সহ ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত