নিজস্ব প্রতিবেদক

২৮ অক্টোবর, ২০১৮ ২১:১৩

‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ পেলো সিলেটের ৫ সংগঠন

‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ পেলো ৫০ জন তরুণের প্রতিষ্ঠান ও সংগঠন। স্বাধীনতা এবং সমাজ উন্নয়নসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। এই তালিকায় রয়েছে সিলেট বিভাগের ৫ টি সংগঠন।

পুরস্কারপ্রাপ্ত সিলেটের সংগঠনের মধ্যে রয়েছে সর্বব্যাপী শিক্ষা খাতে মৌলভীবাজারের ‘দ্য স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’; সামাজিক খাতে সিলেটের ‘রিলেশন টু পিপল’; পরিবেশ রক্ষার মাধ্যমে টেকসই উন্নয়নে সুনামগঞ্জের ‘পরিবেশ ও হাওর উন্নয়ন সংগঠন’; এবং সাংস্কৃতিক বিপ্লবে সিলেটের বিয়ানীবাজারের ‘শিশু নাট’ ও আর্ট অ্যান্ড অটিজম ফাউন্ডেশন।

গতকাল শনিবার (২৭ অক্টোবর) সাভারে শেখ হাসিনা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০১৮’ এর উদ্বোধনের পর দুইদিনব্যাপী এ অনুষ্ঠানের দ্বিতীয় দিন রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং তার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অ্যাওয়ার্ড প্রদান করেন।

সারাদেশের মোট ২৫০০ প্রতিষ্ঠান থেকে শনিবার অনুষ্ঠানের প্রথম দিন ৫০টি প্রতিষ্ঠানকে বাছাই করা হয়। এরপর রোববার দ্বিতীয় দিন সেরা ৩০ প্রতিষ্ঠানকে বাছাই করে হাতে তুলে দেওয়া হবে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড।

এর মধ্যে সেরা ১০ প্রতিষ্ঠান সরাসরি প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদের হাত থেকে এই পুরষ্কার গ্রহণ করেছে।

এই সেরাদের সেরার মধ্যে অর্থাৎ সেরা দশে ছিল সিলেট আর্ট এন্ড অটিজম স্কুল। সজীব ওয়াজেদের হাত থেকে প্রতিষ্ঠানটির পরিচালক ইসমাইল গনি হিমন এই পুরষ্কার গ্রহণ করেন।

এক প্রতিক্রিয়ায় সিলেট আর্ট এন্ড অটিজম স্কুল এর পরিচালক ইসমাইল গনি হিমন জানান, মুক্তিযুদ্ধের ছবি এঁকে মানুষকে উদ্বুদ্ধ করে তার প্রতিষ্ঠান এ সম্মাননা অর্জন করে।

তিনি বলেন, প্রতিটা এ পুরস্কার প্রাপ্তিই আনন্দের। তবে এ পুরস্কার প্রাপ্তি তাকে আরো দায়িত্বশীল করে তুলেছে।

এ এওয়ার্ড সম্পর্কে ইয়াং বাংলার সেক্রেটারিয়েট সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই)- এসোসিয়েট কো অর্ডিনেটর তন্ময় আহমেদ বলেন- ‘আমরা শুধু এই এওয়ার্ড দিয়েই ক্ষান্ত হই না, আমরা এরপরে যতগুলা সংগঠন এওয়ার্ড পায় এইগুলাকে প্রতিনিয়ত তাদের বিভিন্ন সমস্যা সমাধানে এবং তাদের নতুন নতুন কাজের সুযোগ করে দিয়ে থাকি।’

এদিকে টপ ফিফটির মধ্যে ছিলো রিলেশন টু পিপল (নবীগঞ্জ) হবিগঞ্জ। টপ ফিফটির সবাইকে একটি করে ল্যাপটপ দেয়া হয়। ইয়াং বাংলার সিলেট বিভাগের সমন্বয়ক শাহান আহমেদ এ তথ্যটি নিশ্চিত করেন।

 

আপনার মন্তব্য

আলোচিত