বালাগঞ্জ প্রতিনিধি

২৯ অক্টোবর, ২০১৮ ১৮:৫৩

বালাগঞ্জে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন

বালাগঞ্জে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা ২০১৮ এর উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৯ অক্টোবর) এ উপলক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বালাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বালাগঞ্জ এম এ খান অডিটোরিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও (ভারপ্রাপ্ত) সহকারী  কমিশনার (ভূমি) সুমন চন্দ্র দাশ।

উপজেলা কৃষি অফিসের সুপারভাইজার আবুল কাশেম হিমেলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আসগর।

বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মীর আলী শাকির, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান এম এ মতিন, সুপারভাইজার মো. মফিজ আলী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কায়সার ইকবাল।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আলী হোসেন এবং গীতা থেকে পাঠ করেন পল্লব ভট্টাচার্য।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. মো. আবুল কালাম আজাদ, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ ইউনুছ, বালাগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান কৃপেষ শুক্ল বৈদ্য, সুপারভাইজার হাবিবুর রহমান, বালাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, সমাজকর্মী টিপু সুলতানসহ সুপারভাইজার ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

পরে অনুষ্ঠানে আগত অতিথিরা মেলার স্টলগুলো পরিদর্শন করেন। মেলায় মোট ১৫টি স্টল রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত