বড়লেখা প্রতিনিধি

০২ নভেম্বর, ২০১৮ ২০:০৮

বড়লেখায় প্রান্তর মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন

মৌলভীবাজারের বড়লেখায় কলেজ ছাত্র প্রান্ত দাসের (১৮) মৃত্যু রহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন করছে এম মন্তাজিম আলী কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১ নভেম্বর) দুপুরে কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন বর্ণি ইউনিয়নের এম মন্তাজিম আলী কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক অনঙ্গ ভূষন দাস, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুমন দাস, কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাহেদ আহমদ জিসান, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল, কলেজ শিক্ষার্থী জাবের আহমদ প্রমুখ।

মানবন্ধনে বক্তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রান্তের মৃত্যুর রহস্য উদঘাটন ও ঘটনার সঙ্গে কেউ জড়িত থাকলে তাদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

প্রসঙ্গত, নিখোঁজের দুইদিন পর গত বুধবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার বর্ণি ইউনিয়নের মিহারী (নয়াগ্রাম) গ্রামের পিসির (ফুফু) বসতবাড়ির পরিত্যক্ত রান্নাঘরের জানালার গ্রিলের সাথে মুখ বাঁধা ও দণ্ডায়মান অবস্থায় প্রান্ত দাসের লাশ উদ্ধার করে থানা পুলিশ।

আপনার মন্তব্য

আলোচিত