০৩ নভেম্বর, ২০১৮ ১৬:৩০
সিলেটের বিশ্বনাথ উপজেলায় সুলতান মিয়া (২৮) নামের এক ইটভাটার শ্রমিকের মস্তক বিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩ নভেম্বর) সকালে উপজেলার রামপাশা ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় রাস্তার পাশে থেকে মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, সকালে অজ্ঞাত অবস্থায় ওই যুবকের মস্তক বিহীন মরদেহটি রাস্তার পাশে পরে থাকতে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা বলেন, খবর পেয়ে মস্তক বিহীন অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষনিক ভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হলেও পরে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়।
মৃত সুলতান মিয়া সুনামগঞ্জে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দুর্বাকান্দা পাতাইরা গ্রামের আলকাছ আলী ও নূরজাহান বিবি দম্পতির পুত্র। সে বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের আজিজনগরস্থ এ.আর ব্রিকস্ ফিল্ডের শ্রমিক হিসেবে কর্মরত ছিল।
মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও জানান ওসি শামসুদ্দোহা।
আপনার মন্তব্য