গোয়াইনঘাট প্রতিনিধি

০৩ নভেম্বর, ২০১৮ ২১:৪৭

সিলেটকে সাজাতে প্রধানমন্ত্রীর পদক্ষেপ বাস্তবায়িত হচ্ছে: জেলা প্রশাসক

সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বলেছেন, সিলেটের পর্যটন সম্ভাবনা গোটা দেশের পাশাপাশি বিদেশেও আলোচিত। এখানকার দৃষ্টি নন্দন পর্যটন স্পট গুলোতে মানুষের প্রতিদিন দেশ-বিদেশের হাজার হাজার পর্যটক দর্শনার্থীর সমাগম ঘটে। এসব ভ্রমণ প্রেয়সী পর্যটক দর্শনার্থীদের আগমন এবং ভ্রমণ কালীন সময়ে অবস্থানের ফলে স্থানীয় ব্যবসা বাণিজ্য প্রসারিত হচ্ছে। রাজস্ব আদায় আরও বাড়বে। সরকারি ব্যবস্থাপনায় বিনিয়োগ করে এখানকার পর্যটন সম্ভাবনা থেকে সরকার ব্যাপক হারে উপকৃত হবেন।

তিনি আরো বলেন, পর্যটন সম্ভাবনাকে গতিময় এবং বিকশিত করতে বর্তমান সরকার আন্তরিক ভাবে কাজ করছে। সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে প্রকৃতি কন্যা সিলেটকে সাজাতেও কাজ চলছে। সিলেটের বিভিন্ন স্থানের পর্যটন স্পট গুলোর সিংহভাগই গোয়াইনঘাটে অবস্থিত। সবুজায়ন রক্ষা এবং পরিবেশগত অবকাঠামোমূলক প্রকল্প বাস্তবায়িত হবে। এখানকার পর্যটন বান্ধব পরিবেশ আরও সুসংহত হওয়ার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হবে। সিলেটের গোয়াইনঘাটের অপরাপর সমস্যাগুলিও পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

তিনি শনিবার (৩ নভেম্বর) দুপুর ২টায় গোয়াইনঘাট উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গোয়াইনঘাটের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি মুক্তিযোদ্ধা, সুসিল সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন।

গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ কুমার পালের সঞ্চালনা ও সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান, গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল জলিল, মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও ৫নং আলীরগাঁও ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল প্রমুখ।

বক্তব্য রাখেন- গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, ব্যবসায়ী সমিতি প্রতিনিধি দেলোয়ার হোসেন, ৩নং পূর্ব জাফলং ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শাহ আলম স্বপন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হক প্রমুখ।

এসময় অন্যান্যের  মধ্যে উপস্থিত ছিলেন- লেঙ্গুড়া ইউপি চেয়ারম্যান মাহবুব আহমদ, উপজেলা প্রকৌশলী ফখরুল ইসলাম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম, আওয়ামীলীগ নেতা আশিকুর রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, সদস্য গোলাম কিবরিয়া রাসেল, মুজিবুর রহমান, সুভাস দাস, গোয়াইনঘাট প্রেসক্লাব সাবেক সভাপতি মনজুর আহমদ, বর্তমান সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুগ্ম সম্পাদক আলী হোসেন, আওয়ামীলীগ নেতা মিনহাজুর রহমান, মাসুক আহমদ, হেলাল আহমদ, জহির উদ্দিন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত