মৌলভীবাজার প্রতিনিধি

০৩ নভেম্বর, ২০১৮ ২২:৪৭

মৌলভীবাজারে জেলা হত্যা দিবস পালিত

মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জেল হত্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সৈয়দা সায়রা মহসিন এমপির সমর্থনে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব কামাল আহমদের সভাপতিত্বে শনিবার (৩ নভেম্বর) বিকাল সাড়ে তিনটায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রীর বাসভবনে শুরু হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ৩ আসনের মাননীয় সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য জনাব মো. ফিরোজ, জেলা আওয়ামীলীগ সহ সভাপতি জনাব মসুদ আহমদ, জেলা আওয়ামীলীগ সহ সভাপতি জনাব ভূপতি রঞ্জন চৌধুরী, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জনাব সৈয়দ নওশের আলী খোকন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জনাব কামাল হোসেন।

উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জনাব নজমুল হক, কৃষকলীগ সভাপতি জনাব জমসেদ মিয়া, জেলা শ্রমিকলীগ আহবায়ক জনাব আসাদ হোসেন মক্কু, কৃষকলীগ সাধারণ সম্পাদক জনাব শাহীন আহমদ, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাহবুব আলম, রাজনগর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জনাব আসকির খান।

সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শামসুল ইসলাম, রাজনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জনাব টিপু খান, যুব মহিলা লীগ সাধারণ সম্পাদক রোকশানা চৌধুরী, তাঁতিলীগের যুগ্ম আহবায়ক মোকাম্মিল আলী, রাজনগর উপজেলা যুবলীগ আহবায়ক আব্দুল কাদির ফৌজি, রাজনগর উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাম্মু, রাজনগর উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সাদিক আহমদ, রাজনগর উপজেলা শ্রমিকলীগের আহবায়ক শওকতুজ্জামান, সদর উপজেলা শ্রমিকলীগের আহবায়ক মুক্তিযোদ্ধা শামসুদ্দিন সানু, সদস্য সচিব সালেহ আহমেদ পাপ্পু, জেলা সহ সভাপতি তানভীর আহমেদ শিপু, মৌলভীবাজার সদর উপজেলার ১২ টি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দসহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনকার আহমদ।

আপনার মন্তব্য

আলোচিত