০৩ নভেম্বর, ২০১৮ ২৩:০৪
দিরাইয়ে ১০টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করছেন দিরাই-শাল্লার সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা। শনিবার (৩ নভেম্বর) দিনব্যাপী শরীফপুর ও পশ্চিম শরীফপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত প্রাচীর দেয়াল নির্মাণ এর ফলক উন্মোচন এর মধ্য দিয়ে ১০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী ও ভিত্তিপ্রস্তর স্থাপন শুরু করেন।
পর্যায়ক্রমে দিরাই সরকারী কলেজের নতুন ভবন, বদলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাচীর দেয়াল নির্মাণ, নতুন কর্নগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাচীর দেয়াল নির্মাণ, পূর্ব দিরাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাচীর দেয়ালের উদ্বোধন ও সুজানগর হইতে বাঙ্গালগাঁও পর্যন্ত পাকা রাস্তা নির্মাণ, বুরহানপুর গ্রামে রাস্তা নির্মাণ, দিরাই রাজানগর কৃষ্ণচন্দ্র পাবলিক মাধ্যমিক বিদ্যালয় ঊর্ধ্বমুখী ভবন নির্মাণ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৎস্য মঙ্গল প্রাঙ্গণ ও ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
দিরাই পুরাতন বাজারে জগন্নাথ জিউর মন্দির পুন:নির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়া সেনগুপ্তা।
এসব অনুষ্ঠানে সংসদ সদস্যের সাথে ছিলেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, দিরাই পৌর মেয়র মোশাররফ মিয়া, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সিরাজদ্দৌলা তালুকদার, এডভোকেট সোহেল আহমদ,সাংগঠনিক সম্পাদক অভিরাম তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহজাহান সর্দার, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় বিশু, উপজেলা কৃষিলীগের সভাপতি তাজুল ইসলাম প্রমুখ।
উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সায়েল আহমদ চৌধুরী ,উপজেলা যুবলীগনেতা ইকবাল সরদার, সাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়া,কলেজ ছাত্রলীগের সভাপতি শাওন মিয়া, সাধারণ সম্পাদক সজীব প্রমুখ।
আপনার মন্তব্য