সুনামগঞ্জ প্রতিনিধি

১৬ জুলাই, ২০১৫ ১৮:২৩

সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় বাঁশ,পাথর, মদ আটক

সুনামগঞ্জ জেলার দুই উপজেলা তাহিরপুর ও দোয়ারাবাজার সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মদ,বাঁশ ও পাথর আটক করেছে বিজিবি। কিন্তু এসময় কোন চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।

বিজিবি ও স্থানীয়রা জানায়, আজ বৃহস্পতিবার ভোরে জেলার দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার সীমান্তের ১২২৮এর ২এস পিলার সংলগ্ন প্যাকপাড়া এলাকা থেকে ৮০হাজার টাকা মূল্যের ভারতীয় ৪ হাজার মুলি বাঁশ আটক করা হয়। অন্যদিকে তাহিরপুর উপজেলার লাউড়গড় সীমান্তের ১২০৩এর ৩এস পিলার সংলগ্ন যাদুকাটা নদী দিয়ে চোরাচালানী ও হেরোইনসেবী টেবলেট আজাদ ও সাজ্জাদ মিয়া নেতৃত্বে তাদের কয়েকজন সহযোগীকে নিয়ে ভারত থেকে নৌকা যোগে ৪০ হাজার টাকা মূল্যের ৮০০ঘনফুট পাথর পাচার করে বাংলাদেশে নিয়ে যাওয়ার সময় সাহিদাবাদ নামকস্থানে আটক করে লাউড়েরগড় বিজিবি সদস্যরা। অপরদিকে চাঁরাগাঁও সীমান্তের ১১৯৫এর ৬এস পিলার সংলগ্ন চারাগাঁও এলসি পয়েন্ট থেকে ২৪ হাজার টাকা মূল্যের ভারতীয় ১৬ বোতল ভারতীয় মদ আটক করা হয়।

সুনামগঞ্জ ৮ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক গোলাম মহিউদ্দিন জানান,বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা তাদের পাচাঁরকৃত অবৈধ মালামাল ফেলে দৌড়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

 

আপনার মন্তব্য

আলোচিত