১৮ জুলাই, ২০১৫ ০০:৫৮
সিলেটের কুমারগাঁওয়ে নৃশংস ভাবে খুন হওয়া শিশু সামিউল আলম রাজন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়েছে আমরা শাহবাজপুরবাসীর ব্যানারে। গতকাল শুক্রবার বিকেলে উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের সম্মুখে মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়।
কামাল হোসেন ও জাফর আহমদের যৌথ পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকবর আলী, ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়ন সহ-সভাপতি রফিক উদ্দিন আহমদ, উপজেলা বিএনপি সহ-সভাপতি মুজিবুর রাজা চৌধুরী, ইউনিয়ন জামায়াত সেক্রেটারী দেলোয়ার হোসাইন, উপজেলা বিএনপি সংগঠনিক সম্পাদক প্রভাষক আব্দুস শহীদ খান, আইনজীবি সহকারী আব্দুর রহমান, ইউপি যুবলীগ সাধারন সম্পাদক কামাল হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক শোভন রুদ্র পাল প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা রাজন হত্যার খুনীদের ফাঁসি দাবি করে বলেন, শুধু মাত্র খুনিদের বিচার করলে হবে না সেই সাথে প্রশাসনের জড়িত ব্যক্তিদেরও বিচারের আওতায় আনতে হবে।-সংবাদ বিজ্ঞপ্তি।
আপনার মন্তব্য