মৌলভীবাজার প্রতিনিধি

১৮ জুলাই, ২০১৫ ০২:৪০

মৌলভীবাজারে লাঠির আঘাতে ভাই খুন

মৌলভীবাজার সদর উপজেলার আপারকাগাবালা ইউনিয়নে ছোট ভাই হারুন লালের লাঠির আঘাতে বড় ভাই শাব লাল (২৫) খুন হয়েছেন। গতকাল শুক্রবার (১৭ জুলাই) সকালে কাগাবালা গ্রামে এ ঘটনাটি ঘটে। শাব লাল আপারকাগাবালা ইউনিয়নের কাগাবালা গ্রামের জুনাব আলীর ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ছোট ভাই হারুন লালের সঙ্গে শাব লালের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হারুন ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে শাব লালের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই শাব লাল মারা যান। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শাব লালের মৃতদেহ উদ্ধার করে। পরবর্তীতে লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

মৌলভীবাজার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবুল হাসেম বিষয়টি ও সম্পর্কে জানান, খুনের ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।  

আপনার মন্তব্য

আলোচিত