১৮ জুলাই, ২০১৫ ০৩:০৫
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে সিলেটসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
এক শুভেচ্ছা বার্তায় অর্থমন্ত্রী বলেন, মুসলিম ধর্মাবলম্বীরা পবিত্র রজমান মাসে সিয়াম সাধনার মাধ্যমে সংযমের পরীক্ষা অতিক্রম করে ঈদ উদযাপন করতে যাচ্ছেন। আল্লাহ এই সাধনাকে কবুল করুন।
বার্তায় তিনি বলেন, বিগত একটি বছর অত্যন্ত সুন্দরভাবে শান্তিপূর্ণ পরিবেশে কেটেছে। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রগতি অবশ্যই দৃশ্যমান। অর্থনৈতিক কর্মকাণ্ড এমনভাবে বেড়েছে, এই কর্মকাণ্ড পরিচালনায় কেউ কোনো ধরনের বাধা মানতে রাজি নয়। যার ফলে দেশে শান্তি ও উন্নয়নের পরিবেশ সৃষ্টি হয়েছে।
শুভেচ্ছা বার্তায় তিনি দেশবাসীর কল্যাণ কামনা করে বলেন, এক মাস সংযম পালনের পর পবিত্র ঈদ যেন সবার জীবনে সুখ-শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে।
এদিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তার নির্বাচনী এলাকা গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উপজেলার সর্বস্তরের জনসাধারণসহ সমগ্র সিলেটবাসী তথা দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় শিক্ষামন্ত্রী বলেন- দীর্ঘ একমাস সিয়াম সাধনা ও সংযমের পর মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল ফিতর সবার মনে আনন্দের বারতা নিয়ে আসুক।
আপনার মন্তব্য