১৭ নভেম্বর, ২০১৮ ১৯:০০
আয়কর মেলার ৫ম দিনে শনিবার (১৭ নভেম্বর) ৭ কোটি ১৫ লাখ ৭৫ হাজার ৯৫০ টাকা কর আদায় করা হয়েছে। এদিন মেলা থেকে ৩ হাজার ২৮৭ জন করদাতা সেবা গ্রহণ করেছেন, নতুন ইটিআইএন নিয়েছেন ৪৩ জন এবং ২ হাজার ৫০৮ জন করদাতা রিটার্ন দাখিল করেছেন।
কর অঞ্চল সিলেটের উপ কর কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) কাজল সিংহ এ তথ্য নিশ্চিত করে বলেন, একই দিনে সুনামগঞ্জে মেলার ৪র্থ দিন তথা শেষ দিনে ৯ লাখ ২ হাজার ৩৫৪ টাকা কর আদায় হয়েছে। সেবা নিয়েছেন ৯৮০ জন, নতুন ইটিআইএন নিয়েছেন ১৯ জন এবং ১৯৬ জন করদাতা রিটার্ন দাখিল করেছেন।
এদিন মৌলভীবাজার জেলার মেলায় ৩য় দিনে মোট ৯৪৬ জন করদাতা সেবা গ্রহণ করেন, নতুন ১৬ জন করদাতাকে ইটিআইএন প্রদান হয়েছে। আর রিটার্ন দাখিল করেছেন ৬২৯ জন।
হবিগঞ্জ জেলার মেলায় ৩য় দিনে ১৬ লাখ ৫০ হাজার ৩২১ টাকা কর আদায় করা হয়েছে। এদিন মেলায় সেবা গ্রহণ করেছেন ৯৩১ জন, নতুন ইটিআইএন নিয়েছেন ৩১ জন এবং ৩১৬ জন করদাতা রিটার্ন দাখিল করেছেন।
গোলাপগঞ্জ উপজেলার ভ্রাম্যমান আয়কর মেলার ২য় দিনে ১ লাখ ৬৫ হাজার ২২৮ টাকা কর আদায় করা হয়েছে। এদিন সেবা নিয়েছেন ১৯৮ জন করদাতা, নতুন ইটিআইএন নিয়েছেন ২ জন, মেলায় রিটার্ণ জমা দিয়েছেন ৭৬ জন।
ছাতক উপজেলার ভ্রাম্যমান আয়কর মেলায় ২৯৫ জন করদাতা সেবা গ্রহণ করেন। মোট ৮৪ জন করদাতা রিটার্ন দাখিল করেন এবং মেলায় আয়কর আদায় হয়েছে ২ লাখ ৮৭ হাজার ৯৬৮ টাকা।
ফেঞ্চুগঞ্জ উপজেলার ভ্রাম্যমান আয়কর মেলায় ১৯২ জন করদাতা সেবা গ্রহণ করেন, নতুন ইটিআইএন নিয়েছেন ৭ জন, ১২৬ জন করদাতা রিটার্ন দাখিল করেন এবং মোট আদায়ের পরিমাণ ২ লাখ ৭০ হাজার ৫৬৯ টাকা।
এছাড়া শুক্রবার (১৬ নভেম্বর) আয়কর মেলার ৪র্থ দিনে সিলেটে ২ কোটি ৯১ লাখ ১২ হাজার ৫২৬ টাকা কর আদায় হয়। সপ্তাহব্যাপী চলে আসা মেলায় মোট ৫ দিনে সিলেটে ২৬ কোটি ১২ লাখ ৭৮ হাজার ৮৪৪ টাকা কর আদায় করা হয়েছে।
গত ১৩ নভেম্বর থেকে নগরীর মোহাম্মদ আলী জিমনেশিয়ামে চলে আসা আয়কর মেলা ১৯ নভেম্বর পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই কর মেলা চলবে।
সিলেট শহর ছাড়াও ১৪ নভেম্বর কর অঞ্চল-সিলেটের আওতাধীন সুনামগঞ্জ জেলায়, ১৫ নভেম্বর মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় ৪ দিন ব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে।
তাছাড়াও ১৬ নভেম্বর হতে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায় ২ দিনের ভ্রাম্যমান আয়কর মেলা হয়, ১৭ নভেম্বর সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় এবং সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলায় ভ্রাম্যমান মেলা অনুষ্ঠিত হয়।
এবারের আয়কর মেলাতে বিভিন্ন বুথ থেকে ই-টিআইএন রেজিষ্ট্রেশন, রি-রেজিষ্ট্রেশন, রিটার্ন গ্রহণ, অন লাইনে রিটার্ন দাখিলের জন্য আইডি ও পাসওয়ার্ড প্রদান এবং কর সংক্রান্ত প্রয়োজনীয় সহায়তা ও পরামর্শ প্রদান করা হচ্ছে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আপনার মন্তব্য