১৯ জুলাই, ২০১৫ ০২:০১
দক্ষিণ সুরমায় আলমপুরস্থ বিভাগীয় অফিস সংলগ্ন বিসিক শিল্প নগরীর ১ম গেইটে সড়ক দুর্ঘটনায় ৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৩ জনের আঘাত গুরুতর বলে জানা গেছে। শুক্রবার রাত সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, রাত সাড়ে ১২ টার দিকে কদমতলী থেকে আসা একটি ব্যাটারিচালিত টমটম বিসিক ১ নং গেইটে এসে মোড় নিতে চাইলে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেলের চালকসহ ৩ জন ও অটোরশিকার চালকসহ ২ জন আহতদের। আহতদের মধ্যে মোটর সাইকেল চালকের অবস্থা সবচেয়ে গুরুতর বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের কারো নাম জানা যায় নি।
দুর্ঘটনার খবর পেয়ে পাশ্ববর্তী আলমপুর ফাঁড়ি পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে ছুটে আসে। পরে ফায়ার সার্ভিসের গাড়িতে করে আহতদের ওসমানী হাসপাতালে নিয়ে আসা হয়।
ওসমানী হাসপাতাল থেকে দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অধির জানান, ৩ জন মারাত্মক আহত হয়েছেন। এর মধ্যে মোটর সাইকেল চালকের অবস্থা আশঙ্কাজনক। তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন।
আপনার মন্তব্য