নিজস্ব প্রতিবেদক

৩০ জুলাই, ২০২৬ ২০:৪৮

সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে বিএনপি, হামলা তারেক রহমানের নির্দেশে : নাসীরুদ্দীন পাটওয়ারী

বিএনপি দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, এই সন্ত্রাসী কার্যক্রমে সরাসরি নির্দেশে এই সন্ত্রাসী কার্যক্রম চলছেন। তারেক রহমানের প্রত্যক্ষ নির্দেশনায় এনসিপির উপর হামলা হচ্ছে। এই নির্দেশনা বাস্তবায়নে কাজ করছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

সিলেট ও গোলাপগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেলে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে এমনটি বলেন তিনি।

এরআগে সোমবার দুপুরে এনসিপির নেতাদের বহনকারী গাড়িতে ইটপাটকেল ছুঁড়ে ভাঙচুর করা হয়। ওই গাড়িতে এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম ও যুগ্ম সদস্য সচিব মাহমুদা মিতু ছিলেন।

এই হামলার সিলেট সার্কিট হাউসে অবস্থান নেন এনসিপি নেতারা। এরপর সন্ধ্যায় পদযাত্রা নিয়ে কানাইঘাটের উদ্দেশে রওয়ানা দেন।

এসময় সাংবাদিকদের সাথে আলাপকালে নাসীরুদ্দীন বলেন, দেশে আইনের শাসন নেই। দেশে কেউ নিরাপদে নেই।

দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও নারী এমপি ডা. মাহমুদা মিতু প্রশ্ন তুলেন, তারেক রহমান কি জুলাইযোদ্ধাদের মেরে ফেলতে চান।

তার প্রশ্ন, তারেক রহমান কি জুলাইযোদ্ধাদের, জুলাইয়ের তরুণ নেতাদের, আমাদের মেরে ফেলতে চান। শেখ মুজিব যেমন জাসদ নেতাদের মেরে ফেলেছিলেন। তারেক রহমানও কি আমাদের হত্যা করে একা রাজনীতি করতে চায়। সেটা করতে চাইলে উনি আমাদের বলুক।

গোলাপগঞ্জের হামলা প্রসঙ্গে মিতু বলেন, জুলাইয়ের নেতারা হামলার শিকার হচ্ছে, ছাত্রদল বিএনপি হামলা করছে, তারেক রহমানের কোন প্রতিক্রিয়া নাই। এভাবে তিনি দেশ চালাতে পারবেন না।

মিতু আরও বলেন, আমাদের হত্যার উদ্দেশে হামালা করা হয়েছে। এটা সেন্টালি অরগেনাইজিভাবে তারা (বিএনপি) করছে। আজকে দুদিন ধরে হামলা হচ্ছে কিন্তু বিএনপির সেন্ট্রালি কোন আওয়াজ নাই, কাউকে বহিস্কার করেনি। বরং তারা পুলিশকে বলছে, তোমরা চুপ থাকো।

তিনি বলেন, আজ যেভাবে গ্লাস ভাঙছে স্পট ডেড হতে পারতো। আরেকটা ইট ছুঁড়লেই কেউ মারা যেতো।

হামলার প্রসঙ্গে সারজিস আলম বলেন, শেখ হাসিনার মতো করে তারেক রহমান এখন ছাত্রদলকে খুনি বাহিনী বানাত চায় কি না। যদি তারেক রহমান তাই চায় তাইলে ঘোষণা দিক। আমরা ওইভাবে প্রস্তুতি নেবো।

তিনি বলেন, ছাত্রদলকে তারেক রহমান এভাবে সন্ত্রাসী বাহিনীতে পরিণত করবে আমরা ভাবি নাই। তাইলে প্রটেকশন নিয়ে চলতাম। আর পুলিশ তো দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতেছে। এই পুলিশ বাংলাদেশের পুলিশ নয়, এটি তারেক রহমানের পুলিশ। তারেক রহমান আমাদের দমন করার জন্য স্বৈরাচারী পথ বেছে নিয়েছেন।

জানা যায়, ২০২৪ সালের জুলাই আন্দোলনে গোলাপগঞ্জে শহিদ হওয়া পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করতে বৃহস্পতিবার দুপুরে গোলাপগঞ্জে যান এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলটির কেন্দ্রীয় নেতারা। এরআগে থেকেই গোলাপগঞ্জ চৌমুহনী এলাকায় জড়ো হন স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা। সারজিস আলমদের গাড়িবহর গোলাপগঞ্জে পৌঁছামাত্র ছাত্রদল নেতাকর্মীরা ‘ভুয়া ভুয়া’, ‘এনসিপি ভুয়া’ ইত্যাদি স্লোগান দিতে শুরু করেন। আর অনুষ্ঠানস্থল থেকে বের হলে গোলাপগঞ্জ পৌরসভা গেইটের নূর ম্যানশনের সামনে সারজিস আলমের গাড়িতে হামলার ঘটনা ঘটে। এতে গাড়ির গ্লাস ভেঙে যায়।

এনসিপির অভিযোগ ছাত্রদল ও বিএনপি এ হামলা চালিয়েছে।

এরআগে সকালে শাহজালাল বিশ্ববিদ্যালয় মিলনায়তনে ‘অগ্নিঝরা জুলাই: রক্তের ঋণ ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় অংশ নেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কয়েকজন নেতা।

আলোচনা সভা শেষে বিএনপির উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, হবিগঞ্জ থেকে গোলাপগঞ্জ। আমরা যা দেখছি, দেশকে সন্ত্রাসের অভয়ারণ্যের দিকে আবারও নিয়ে যাওয়া হচ্ছে এবং সরকারের সন্ত্রাসী চরিত্র আবারও জাতির সামনে উন্মোচিত হচ্ছে। সরকার সন্ত্রাসের পথে হাঁটলে, জনগণ প্রতিরোধের পথে হাঁটবে।

শাবির এই অনুষ্ঠানের কিছু আগে গোলাপগঞ্জে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িতে হামলার ঘটনা ঘটে।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের নাহিদ ইসলাম বলেন, আমরা গোলাপগঞ্জ যাব, আমরা দাঁড়াব, দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের। আমরা বিচার ও সংস্কারের দাবি থেকে এক চুলও সরে যাব না। আমাদের কর্মসূচি চলমান থাকবে।

তিনি বলেন, বর্তমান সরকার সংস্কার চায় না, দেশে নতুন কোনো রাজনৈতিক কোনো শক্তির উত্থান ঘটুক বর্তমান সরকার সেটা চায় না। তাই বারবার এ ধরনের ঘটনা ঘটছে।

নাহিদ ইসলাম বলেন, খালেদা জিয়ার গাড়ি বহরে যেভাবে সন্ত্রাসীরা হামলা করেছিল, ঠিক সেভাবে বিএনপি ও অঙ্গসংগঠন এনসিপির ওপর হামলা করছে।

আপনার মন্তব্য

আলোচিত