৩০ জুলাই, ২০২৬ ১৭:৪৮
সিলেটের গোলাপগঞ্জে একাধিক স্থানে বাধা পেয়ে এনসিপি নেতারা সিলেট সার্জিস হাউসে ফিরছিলেন, তখন এনসিপির কানাইঘাট পদযাত্রা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। অবশেষে সেই অনিশ্চয়তা দূর করলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে সিলেটের গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনায় তিনি সাংবাদিকদের এ কথা বলেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) জাতীয় ছাত্রশক্তির বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ‘অগ্নিঝরা জুলাই: রক্তের ঋণ ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, সন্ত্রাস মোকাবিলায় শুধু ১১ দল নয়, আমরা বাংলাদেশের আপামর ছাত্র-জনতাসহ সকল গণতান্ত্রিক রাজনৈতিক সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। কারণ গতকাল হবিগঞ্জ থেকে আজকে গোলাপগঞ্জ আমরা যা দেখছি যে সন্ত্রাসীদের অভয়ারণ্যে দেশকে আবারও নিয়ে যাওয়া হচ্ছে এবং সরকারের সন্ত্রাসী চরিত্র জাতির সামনে উন্মুক্ত হচ্ছে। সরকার যদি সন্ত্রাসের পথে হাঁটে, তাহলে জনগণ প্রতিরোধের পথে হাঁটবে।
তিনি বলেন, আমরা গোলাপগঞ্জে যাব এখন, আমরা দাঁড়াব, দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের। তারা কতটুক প্রতিরোধ আমাদের করতে পারে করবে। কিন্তু আমরা গণভোটের গণরায় সংস্কার বিচারের পক্ষে, জনগণের অধিকারের পক্ষে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।
এর আগে দুপুর আড়াইটার দিকে সিলেটের গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। উপজেলার চৌমুহনীস্থ পৌরসভার গেটের সামনের রাস্তায় এ হামলা হয়। এতে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়ির গ্লাস ভেঙে গেছে। তবে কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
এনসিপির গাড়িবহরে হামলার বিষয়ে সিলেট জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছিল। পাশ থেকে কেউ ঢিল মারছে। এতে সারজিস আলমের গাড়ির গ্লাস ভেঙেছে। গাড়ি বহরে হামলা— বিষয়টা এ রকম না। কেউ আহত হয়েছে বলে আমার কাছে এ রকম কোনো তথ্য নেই।
আপনার মন্তব্য