নিজস্ব প্রতিবেদক

১৯ জুলাই, ২০১৫ ১৪:০৩

বাংলাদেশে উগ্রবাদীদের ঠাঁই নেই : ইসকনের রথযাত্রা অনুষ্ঠানে অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতিই বাংলাদেশের প্রধান পরিচয়। একটি গোষ্ঠি এই সম্প্রীতি নষ্ট করতে চায়। এেেদর কঠোর হস্তে দমন করা হবে। বাংলাদেশে উগ্রবাদীদের ঠাঁই নেই।


রবিবার দুপুরে নগরীর যুগলটিলা ইসকন মন্দিরে সনাতন ধর্মাবলম্বিদের রথাযাত্রা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী পরিষদে আর বড়ধরনের কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী মন্ত্রী সভায় যে পরিবর্তন এনেছেন তাতে দেশের উন্নয়নের পথ সুগম হবে। ঈদের পর মন্ত্রী পরিষদে আর বড়ধরনের কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

ইসকন সিলেটের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদিন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও মহানগর পুলিশের উপ কমিশনার ফয়সল মাহবুব।

আলোচনাসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আরো বলেন, মন্ত্রী পরিষদে পরিবর্তন একটি ধারাবাহিক প্রক্রিয়া। নতুন করে সরকার গঠনের পর যে পরিবর্তন প্রয়োজন ছিল প্রধানমন্ত্রী সেটাই একটু দেরি করে বাস্তবায়ন করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত