নিজস্ব প্রতিবেদক

১৯ জুলাই, ২০১৫ ১৬:১১

রাজন হত্যা মামলা : রুহুল আমিনও সাত দিনের রিমান্ডে

সিলেটের কুমারগাঁওয়ে শিশু সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার রুহুল আমিনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

রোববার বিকেলে সিলেটের মহানগর হাকিম আনোয়ারুল হক তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) আব্দুল আহাদ জানান, পুলিশ রুহুল আমিনের ১০ দিনের রিমান্ড চাইলে আদালত ৭ দিনের মঞ্জুর করে

শনিবার দুপুরে শহরতলীর টুকেরবাজার এলাকা থেকে রুহুল আমিনকে গ্রেপ্তার করে পুলিশ। সে রাজন হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি আলী হায়দারের শ্যালক।

রুহুলের বিরুদ্ধে রাজনের বাবাকে মামলা না করতে ভয়-ভীতি দেখানো ও রাজনের মরদেহ গুম করতে সহযোগিতা করার অভিযোগ রয়েছে-বলে পুলিশ জানিয়েছে।

গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে চুরির অভিযোগ তুলে রাজনকে পিটিয়ে হত্যা করে কয়েকজন যুবক। পরে ওই নির্যাতনের দৃশ্য ভিডিও করে তারাই ইন্টারনেটে ছড়িয়ে দেয়।

আপনার মন্তব্য

আলোচিত