দিরাই প্রতিনিধি

২৫ নভেম্বর, ২০১৮ ১৯:১৯

দিরাইয়ে সমবায় দিবস পালিত

'সমবায় ভিত্তিক সমাজ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিত করি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিরাইয়ে ৪৭তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

রোববার (২৫ নভেম্বর) দিবসটি উপলক্ষে সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়

র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা গণমিলনায়তন হলে টেকসই উন্নয়ন ও উৎপাদনমুখী সমবায় সমিতি গঠনের লক্ষ্যে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার।

উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে উপজেলা সমবায় সহকারী কর্মকর্তা মোহাম্মদ শিমুল খানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সিরাজ উদ্দিন হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কামরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা রাজ মনি সিংহ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক রাহাত মিয়া রাহাত, দিরাই অনলাইন প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সালমান মিয়াসহ বিভিন্ন সমবায় সংগঠনের সদস্যবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত