তাহিরপুর প্রতিনিধি

২০ জুলাই, ২০১৫ ১৬:৪৩

তাহিরপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়ে তুলবে। এজন্য এদেরকে যোগ্য নাগরিক হয়ে গড়ে উঠতে হবে। কথাগুলো বলেছেন তাহিরপুর এর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হুসেন। ২০ জুলাই, সোমবার সুনামগঞ্জের তাহিরপুরে রিজিওনাল কো-অপরেটিভ এসোসিয়েশন কতৃর্ক আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।

উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল হোসেন খান এর সভাপতিত্বে এবং সুজন চন্দ্র পাল ও তাছকিয়া আমিন কেয়া এর যৌথ উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নির্বাহী মেজিষ্ট্রেট দিপংকর ত ঙ্গা, পরিবেশ ও হাওড় উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা, সাধারন সম্পাদক পিযুষ রঞ্জন পুরকায়স্থ টিটু, দক্ষিন শ্রীপুর ইউনিয়ন চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার, বাবু স্বপন কুমার দাস, ও উন্নয়ন কর্মী এইচ এম হুমায়ন মল্লিক ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার রৌজ আলী, রিজিওনাল কো-অপরেটিভ এসোসিয়েশন এর পক্ষে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সজিব আহমেদ ও সভাপতি ওয়াহিদুল হক, সাধারন সম্পাদক মোস্তফা কামাল, প্রনয় কুমার পাল, বিদ্যুৎ পাল চয়ন, তছকির আহম্মদ, দ্বীন ইসলাম প্রমুখ। কৃতি শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন আবির সাদাত অন্তিম ও রুমা রানি পাল।

অনুষ্ঠানে ৭০ জন কৃর্তি শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত