নিজস্ব প্রতিবেদক

২০ জুলাই, ২০১৫ ২০:১১

রাজন হত্যার দায় স্বীকার করে আদালতে ময়নার জবানবন্দি

শিশু সামিউল আলম রাজনকে হত্যার দায় স্বীকার করেছে দারোয়ান ময়না। আজ বিকেলে সিলেট ৩য় মহানগর হাকিম আদালতের বিচারক আনোয়ারুল হকের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে ময়না।

দুপুর ২ টা থেকে সন্ধ্যা সাড়ে ৭ টা পর্যন্ত দেওয়া দীর্ঘ জবানবন্দিতে রাজনকে হত্যার লোমহর্ষক বর্ণনা দেয় ময়না।
সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) আব্দুল আহাদ বলেন, শিশু রাজনকে বর্বরোচিতভাবে হত্যার দায় স্বীকার করে আদালতের কাছে জবানবন্দি দিয়েছে ময়না।

শিশু রাজনকে হত্যার ভিডিওচিত্র প্রকাশের পর সারা দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হলে এলাকাবাসীর সহযোগীতায় নিজ বাড়ি থেকে ময়নাকে গ্রেফতার করে পুলিশ। গত ১৪ জুলাই রাতে সিলেটের টুকেরবাজার সংলগ্ন পীরপূর এলাকা থেকে ময়নাকে আটক করে পুলিশে দেয় জনতা। পরদিন তাকে আদালতে হাজির করে ১০ দিনের আবেদন করলে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

রাজন হত্যার ঘটনায় গ্রেফতার হওয়া অন্যতম আসামী মুহিত আলমসহ বাকীরা রিমান্ডে রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত