২০ জুলাই, ২০১৫ ২০:৩০
দেশের অন্যতম পিকনিক স্পট মৌলভীবাজারের বড়লেখার মাধবকুন্ড জলপ্রপাতে পর্যটকদের আকৃষ্ট করতে মিনি সুইমিং পুল নির্মাণ করা হয়েছে। সোমবার (২০ জুলাই) প্রধান অতিথি হিসেবে এ সুইমিং পুলের আনুষ্টানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মো: শাহাব উদ্দিন এমপি।
ইউএনও সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমানের সভাপতিত্বে ঈগল চত্ত্বরে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস, উপজেলা প্রকৌশলী বিদ্যূৎ ভুষন পাল, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আকবর হোসেন, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম,
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আজির উদ্দিন, সাংবাদিক আব্দুর রব, ইউপি মেম্বার সোনা মিয়া, আ’লীগ নেতা সুব্রত কুমার দাস শিমুল, যুবলীগ নেতা মুজিবুর রহমান জয়নাল প্রমুখ।
আপনার মন্তব্য