২১ জুলাই, ২০১৫ ০০:৫২
সিলেট মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদে স্থান পেয়েছেন পিযুষ গ্রুপের কর্মী সজল দাস অনিক। কমিটি পদ পাওয়ায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান ও সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও স্বেচ্ছাসেবক লীগ নেতা পিযুষ গ্র“পের নেতাকর্মীরা।
সোমবার রাতে মিসবাহ, কামরান ও আসাদ উদ্দিনের বাসায় গিয়ে তারা শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় আওয়ামী লীগ নেতাদের মিষ্টিমুখ করান তারা।
এ সময় উপস্থিত ছিলেন- সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক ও স্বেচ্ছাসেবক লীগ নেতা পিযুষ কান্তি দে, সিলেট মহানগর নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক সজল দাস অনিক, আনোয়ারুল হক আলম, শাহনেওয়াজ আলম পলাশ, নির্মল সিংহ, দিলওয়ার হোসেন, সুমন সিংহ, তুরাব আলী, সাইফুল আলম, সজিব গাজী জুনাক আহমদ, লিপন মিয়া, বিপ্লব এষ, মনির, মুসলিম, ইমরান আহমদ, আশিষ, রতন, জামিল, শাহজাহান, জাহেদ প্রমুখ।
প্রসঙ্গত, সোমবার দুপুরে বাংলাদেশ ছাত্রলীগের সিলেট মহানগর শাখার চার সদস্যবিশিষ্ট কমিটি সোমবার ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হয়েছেন আব্দুল বাসিত রুম্মান এবং সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার। সাংগঠনিক সম্পাদক হয়েছেন সজল দাস অনিক এবং সৈকত চন্দ্র রিমি। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
আপনার মন্তব্য