সিলেটটুডে ডেস্ক

২৮ নভেম্বর, ২০১৮ ১৯:৫২

সিলেট-৩ আসনে খেলাফত মজলিসের মাওলানা আতিকুরের মনোনয়নপত্র জমা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ) আসনে দলীয় প্রতীক রিকশা মার্কা নিয়ে অংশ গ্রহণের লক্ষ্যে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ও দলের মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা আতিকুর রহমান।
 
বুধবার (২৮ নভেম্বর) দুপুরে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী এমদাদুল ইসলামের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নায়বে আমীর ও সিলেট জেলা সভাপতি মাওলানা রেজাউল করিম জালালী, জেলা সহ-সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম হাজীপুরী, জেলা বায়তুল মাল সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, জেলা প্রচার সম্পাদক মুফতী মুহাম্মদ মাহবুবুল হক, নির্বাহী সদস্য মুফতী সৈয়দ নাসির উদ্দিন আহমদ, ছাত্র মজলিসের প্রাক্তন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা সুহাইল আহমদ, ছাত্র মজলিস সিলেট মহানগর সভাপতি মুহাম্মদ রশীদ মুশতাক, ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলার সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন, আখতারুজ্জামান, মাওলানা ইসলাহ উদ্দিন প্রমুখ।

মনোনয়নপত্র জমাদান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে হাফিজ মাওলানা আতিকুর রহমান বলেন, দেশ-জাতি ও ইসলামের স্বার্থে আমি আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছি। মানুষের কল্যাণে আমি রাজনীতি করে আসছি। আমি এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা, চিকিৎসার উন্নয়ন, বেকার যুবকদের কর্মসংস্থান, অবহেলিত দুঃস্থ মানুষদের আর্থ সামাজিক উন্নয়নে অবদান রাখতে চাই। সর্বোপরি সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে চাই।

আপনার মন্তব্য

আলোচিত