২৮ নভেম্বর, ২০১৮ ২০:১০
সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন গণফোরামের প্রার্থী মোকব্বির খান।
বুধবার (২৮ নভেম্বর) বেলা ২টার দিকে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী এমদাদুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
মনোনয়ন জমাদানকালে তার সাথে উপস্থিত ছিলেন, গণফোরাম সিলেট মহানগরের সভাপতি অ্যাডভোকেট আনসার খান, জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিলেন্দু দেব, মো. নিজাম উদ্দিন, ফয়সল হোসেন, কামরুল ইসলাম, নাসির উদ্দিন প্রমুখ।
আপনার মন্তব্য